সুইডেনে মসজিদে বোমা হামলার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসজিদে হামলা করার প্রতিবাদে গতকাল শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে পার্লামেন্টের বাইরে বর্ণবাদবিরোধীরা বিশাল সমাবেশ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার মসজিদে হাত দিয়ো না’ লেখাসংবলিত প্রচারপত্র তুলে ধরেন। খবর বিবিসির।
এক সপ্তাহের মধ্যে সুইডেনে তিনটি মসজিদে বিভিন্ন মাত্রায় হামলা হয়েছে। স্টকহোমের সমাবেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, মানুষকে ভীতসন্ত্রস্ত করার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে। এ কারণে সবচেয়ে জরুরি হলো ভীত না হওয়া।
এর আগে গত শুক্রবার দেশটির মালমো ও গোথেনবার্গ শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়। স্থানীয় অনেক অমুসলিম সুইডিশ হামলার শিকার হওয়া মসজিদে গিয়ে সহানুভূতি প্রকাশ করেছেন। সুইডেন সরকার উপাসনালয়গুলোতে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।