সুইডেনে রাজবিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি
ছবি: এএফপি

সুইডিশ যুবরাজ কার্ল ফিলিপ প্রেম করে বিয়ে করেছেন। রাজকুমারী সোফিয়া হেলকুভিস্ট।

ছবি: এএফপি
ছবি: এএফপি

আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার স্টকহোমের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এই রাজবিয়ে হয়। এতে প্রায় সাড়ে ৫০০ অতিথি অংশ নেন।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

এই বিয়ের মধ্য দিয়ে সুইডেনের রাজপরিবারের বাইরের কোনো নারী প্রথম রাজকুমারী হলেন। এই বিয়েকে সত্যিকারের ‘সিনডারেলার গল্প’ বলে বর্ণনা করেছেন রাজ পরিবারবিষয়ক বিশেষজ্ঞ রজার লান্ডগ্রেন।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

সোফিয়ার বয়স ৩০। তিনি মডেল ও টেলিভিশনের রিয়েলিটি তারকা ছিলেন। পরে যোগব্যায়ামের প্রশিক্ষক হন। এখন মানবসেবা করছেন।

ছবি: এএফপি
ছবি: এএফপি

যুবরাজ ফিলিপের বয়স ৩৬। সুইডেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী তিনি।

ছবি: এএফপি
ছবি: এএফপি

২০১০ সালে একটি রেস্তোরাঁয় এই জুটির প্রথম সাক্ষাৎ হয় বলে জানা যায়। পরে তাঁদের সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে আসে।
সুইডেনে রাজপরিবারের জনপ্রিয়তা কমছে। তা সত্ত্বেও রাজবিয়ে উপলক্ষে স্টকহোমের রাজপথে হাজারো মানুষ নেমে আসে। তারা নবদম্পতিকে শুভকামনা জানায়।

ছবি: এএফপি
ছবি: এএফপি

ফিলিপ ও হেলকুভিস্ট পরস্পরকে চুম্বন করে উল্লসিত ভক্তদের শুভেচ্ছার প্রতিদান দেন।