সুইডেনে রেস্তোরাঁয় গুলি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। 
পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির গোটেনবার্গ শহরে গতকাল বুধবার গুলির এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, হামলায় স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। সংঘবদ্ধ কোনো চক্র এ কাজে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দুই ব্যক্তি ওই রেস্তোরাঁয় প্রবেশ করে নির্বিচারে গুলি ছোড়েন। ঘটনার সময় রেস্তোরাঁয় অবস্থানরত ক্রেতারা একটি ফুটবল খেলা উপভোগ করছিলেন।
হামলাকারীরা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকাটি বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।