সুইডেনে বিদ্যালয়ে মুখোশধারীর হামলায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের একটি বিদ্যালয়ে মুখোশধারী এক যুবক তলোয়ার নিয়ে হামলা করে দুজনকে হত্যা করেছেন। তাঁর হামলায় দুজন গুরুতর আহতও হয়েছেন। পুলিশের গুলিতে আহত হয়ে পরে হামলাকারীও মারা যান। খবর এএফপির।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম সুইডেনের ট্রলহাটান শহরে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি ৬ থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের জন্য। হামলাকারী চড়াও হওয়ার পর একজন শিক্ষককে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েক ঘণ্টা পর হাসপাতালে দ্বিতীয়জনের মৃত্যু হয়। হামলার এই দ্বিতীয় শিকার একজন অল্প বয়সী ছেলে।
পুলিশের গুলিতে ২১ বছর বয়সী হামলাকারী গুরুতর আহত হন। তিনি ট্রলহাটান এলাকারই বাসিন্দা।
স্থানীয় প্রচারমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি ‘স্টার ওয়ার্স’ (জনপ্রিয় সায়েন্স ফিকশন) চরিত্রের মুখোশ পরা ছিলেন। শিশুরা প্রথমে একে সাজানো ঘটনা বা হ্যালোউইন উৎসবের সাজ বলে মনে করেছিল।