সেই মার্কেট খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রধারী ইসলামপন্থীদের হামলার শিকার হওয়া ফ্রান্সের রাজধানী প্যারিসের সেই ইহুদি সুপার মার্কেটটি গতকাল রোববার আবার চালু হয়েছে। গত ৭ জানুয়ারি রম্য সাময়িকী শার্লি এবদোতে অস্ত্রধারীদের হামলার দুই দিন পর এই সুপার মার্কেটেও হামলা হয়। অস্ত্রধারী আমেদি কুলিবালির হামলায় ওই সুপার মার্কেটে চারজন ইহুদি মারা যান। গতকাল ‘হাইপার কোশার’ নামের ইহুদি সুপার মার্কেট চালু হওয়ার সময় উপস্থিত ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাহ ক্যাজনোভ। মার্কেটের ব্যবস্থাপক লঁরা মিমন বলেন, ‘ওই হামলায় আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। তবে এখন আমাদের মার্কেটটি আবার চালু হলো। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
এএফপি