সৌদিকে জার্মানির পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, সৌদি আরবকে অবশ্যই বিদেশের উগ্রপন্থার সমর্থক মসজিদগুলোকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। গতকাল রোববার বিল্ড আম সনটাগ পত্রিকাকে এ কথা বলেন তিনি। পাশাপাশি জার্মান ভাইস চ্যান্সেলর অতিমাত্রায় সমালোচনার মাধ্যমে সৌদি আরবকে দূরে সরিয়ে না দিতেও পাশ্চাত্যকে সতর্ক করে দেন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সহযোগী গ্যাব্রিয়েল বলেন, সৌদি আরব থেকে বিশ্বজুড়ে ওয়াহাবি মসজিদগুলোকে অর্থ দেওয়া হয়। জার্মানিতে ওই সব এলাকার অনেক উগ্র ইসলামপন্থীকে বিপজ্জনক বলে মনে করা হয়। সৌদি আরবের গোঁড়া ওয়াহাবি মতবাদকে অনেকে ওসামা বিন লাদেন থেকে ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পেছনে দায়ী করে থাকেন।
এএফপি