স্কটল্যান্ডের মতো গণভোট দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জঙ্গি-অধ্যুষিত প্রদেশ বেলুচিস্তানে স্কটল্যান্ডের মতো গণভোটের দাবি তুলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। স্বাধীন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে গতকাল শুক্রবার তাঁরা এ দাবি তোলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বালুচ বিচ্ছিন্নতাবাদী নেতারা পাকিস্তানকে যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান।
স্বাধীনতার প্রশ্নে গত বৃহস্পতিবার স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, স্কটল্যান্ডের বেশির ভাগ মানুষ যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন।
এ ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে বালুচ রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক বশির আজিম বলেন, ‘বেলুচিস্তানে জাতিসংঘের অধীনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ গণভোটের দাবি জানাই। স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকা বালুচ জনগণকে তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দিন।’