স্টকহোমে 'সন্ত্রাসী হামলায়' নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক চালিয়ে দেওয়ায় তিনজন নিহত হন। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি: রয়টার্স
স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক চালিয়ে দেওয়ায় তিনজন নিহত হন। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি: রয়টার্স

সুইডেনের স্টকহোমে একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, এটা সন্ত্রাসবাদী হামলা। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটেছে।

সুইডিশ পুলিশ জানিয়েছে, এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তাঁরা দেখেন যে হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মাটিতে মানুষজন ছোটাছুটি করছিল। ওই ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত লেইফ আর্নমার নামের একজন প্রত্যক্ষদর্শী সুইডেনের জাতীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে বলেন, ‘বিষয়টি পুরোপুরি বিভ্রান্তিকর। আমি জানি না, ঠিক কতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় অনেকেই হতবাক হয় পড়েছেন।’