স্টেশনে বোমার ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশন গতকাল রোববার একটি সন্দেহজনক স্যুটকেসের কারণে এক ঘণ্টার জন্য জনশূন্য করে ফেলা হয়। পরে দেখা যায়, স্যুটকেসটিতে বোমা বা এ জাতীয় বিপজ্জনক কিছু নেই। তবে এ ঘটনা বেলজিয়ামে বিদ্যমান উচ্চমাত্রার সতর্কতাকেই তুলে ধরেছে। দেশটির পুলিশ বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর প্রায় দুই দিন পর এ ঘটনা ঘটে। ব্রাসেলসের চারপাশে গত শুক্রবার রাতে ৪০টিরও বেশি বাড়ি এবং ১৫২টি তালাবদ্ধ গ্যারেজে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ জনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১২ জন বাদে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। ওই ১২ ব্যক্তির মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

রয়টার্স