স্থিতিশীলতা ফিরে আসবে: পুতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। গত বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে অর্থনীতি নিয়ে সৃষ্ট আতঙ্ক দূর করতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী এই সংবাদ সম্মেলনে পুতিন রাশিয়ার মুদ্রা রুবলের মূল্য পতনের জন্য বহির্বিশ্বের বিভিন্ন বিষয় যেমন আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়া এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে দায়ী করেন। অর্থনৈতিক সংকটের জন্য রাশিয়ার কথিত আগ্রাসী পররাষ্ট্রনীতিকে কারণ হিসেবে মানতে অস্বীকৃতি জানান পুতিন।