প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থূলতা ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছেন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদির্নের গভর্নর দুরসুন আলী শাহিন। ওই নির্দেশনায় প্রদেশের সরকারি ভবনগুলোতে নিচতলা থেকে চারতলা পর্যন্ত লিফট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে চারতলা থেকে ওপরের দিকে লিফট চলাচলে কোনো বিধিনিষেধ নেই। সিঁড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করতেই গত ৩১ ডিসেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। তবে হাসপাতাল ও নার্সিং হোমে এমন বিধিনিষেধ নেই। শাহিন বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতেই এই নির্দেশনা। ২০১১ সালের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পূর্ণবয়স্ক মানুষের ২২ শতাংশই স্থূল।
ইনডিপেনডেন্ট