স্নোডেনের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জেনেভার শ্রোতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। স্নোডেন বলেন, ‘আমি সুইজারল্যান্ডে ফিরে যেতে পছন্দ করব। জেনেভায় আমার কিছু প্রিয় স্মৃতি রয়েছে।’ স্নোডেন এর আগে সিআইএর হয়ে জেনেভায় কাজ করেছিলেন। স্পর্শকাতর তথ্য ফাঁসের দায়ে যুক্তরাষ্ট্র সরকার তাঁর বিচার করতে চায়। যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার এড়াতে স্নোডেন রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।