স্নোডেনের নরওয়ে যাওয়ার আবেদন খারিজ উচ্চ আদালতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেন অবাধে নরওয়েতে যেতে চেয়ে দেশটির আপিল আদালতে যে মামলা করেছিলেন তা খারিজ হয়ে গেছে। আপিল আদালত গতকাল বুধবার নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
এর আগে স্নোডেন বাক্‌স্বাধীনতার বিষয়ে একটি পুরস্কার নিতে নরওয়েতে যেতে নিরাপত্তা চেয়ে আবেদন করলে অসলোর ডিস্ট্রিক্ট কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরে স্নোডেন আপিল আদালতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেন।
স্নোডেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা। ২০১৩ সালে তিনি যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির বিপুল পরিমাণ গোপন নথি ফাঁস করে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন। রাশিয়ার সঙ্গে নরওয়ের সীমান্ত রয়েছে।