স্পেনে করোনায় মৃত্যু কমছে, আক্রান্তও কমে আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। এর পাশাপাশি কমছে নতুন করে আক্রান্তের সংখ্যা। আজ শনিবার স্পেনের সরকারি সূত্র এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪৪। অর্থাৎ মৃত্যুর হার ৭ শতাংশ। গতকাল শুক্রবার এ হার ছিল ৯ শতাংশ। এক সপ্তাহ আগে ইউরোপের দেশটিতে মৃত্যুর হার ছিল ২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮০৯ জনের। শুক্রবার এ সংখ্যা ছিল ৯৩২, বৃহস্পতিবার ৯৫০। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন। আক্রান্তের দিক থেকে এখন ইতালিকে পেছনে ফেলেছে স্পেন।
স্পেনের সরকারি কর্মকর্তারা বলছেন, স্পেনে নতুন করে সংক্রমণের হার কমছে। এতে বোঝা যাচ্ছে, লকডাউন ব্যবস্থা কার্যকর হচ্ছে।