প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট বিমানে একাকী বিশ্ব ভ্রমণে বের হওয়া সুইজারল্যান্ডের পাইলট এরিক গিলোদ শনিবার এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর দুই আসনের হালকা উড়োজাহাজটি ইকুয়েডরের একটি আগ্নেয়গিরিতে বিধ্বস্ত হয়। ৬২ বছর বয়সী গিলোদ ২০ মাসে বিশ্ব প্রদক্ষিণ করার লক্ষ্য নিয়ে বের হয়েছিলেন। উড়োজাহাজটি রাজধানীর কিটোর দক্ষিণের এক বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরই আগ্নেয়গিরিটির গায়ে আছড়ে পড়ে। গিলোদ ইতিমধ্যেই ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর দিয়ে উড়েছিলেন। এ অভিযান থেকে পাওয়া অর্থ গরিব দেশ বুরকিনা ফাসোর মানুষের চিকিৎসার জন্য দিতে চেয়েছিলেন তিনি।
এএফপি