স্বাধীন ফিলিস্তিনের আহ্বান ইইউ পররাষ্ট্রপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। তিনি বলেছেন, ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ভার বিশ্ব বইতে পারবে না।
সম্প্রতি পুলিশের গুলিতে আরব-ইসরায়েলি যুবক নিহত এবং এ ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরকালে ইইউ শীর্ষ কূটনীতিক এ আহ্বান জানালেন। খবর এএফপির।
ফেডেরিকা মোঘেরিনি বলেন, ‘আমাদের একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন। এটিই চূড়ান্ত লক্ষ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সবাই এই অবস্থানের পক্ষে।’