স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে ফরাসি পার্লামেন্ট। গতকাল মঙ্গলবার রাতে ওই ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল বলেছে, এতে করে মধ্যপ্রাচ্যে ভুল বার্তা যাবে, শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। খবর এএফপির।
সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফ্রান্সের পার্লামেন্টে তোলা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩৩৯টি। বিপক্ষে পড়ে ১৫১ ভোট।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেন, এই ভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক নয়। তবে ইসরায়েল যদি বসতি স্থাপন নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে ফ্রান্স তার করণীয় করবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স।