স্বাধীন হতে চান না স্কটিশরা

গণভোটে স্বাধীন না হওয়ার পক্ষে রায় দিল স্কটল্যান্ড। বিবিসির ফলাফলের পূর্বাভাসে আজ শুক্রবার জানানো হয়, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দেশটির ৫৪ দশমিক ৩ শতাংশ জনগণ ‘না’ ভোট দিয়েছেন। ৪৫ দশমিক ৭ শতাংশ দিয়েছেন ‘হ্যাঁ’ ভোট।
স্কটল্যান্ডে ‘না’ ভোট এগিয়ে
বিবিসি অনলাইনে প্রকাশিত ভোটের ফলাফলের পূর্বাভাসে জানানো হয়, স্বাধীনতার বিপক্ষে স্কটল্যান্ডবাসীরা ভোট দিয়েছেন। অর্থাৎ, স্কটল্যান্ড যুক্তরাজ্যের অধীনেই থাকছে।
স্কটল্যান্ডের উপপ্রধানমন্ত্রী (প্রথম) নিকোলা স্টারজন বলেন, প্রাথমিক ফলাফলে ‘না’ ভোটের জয়ের আভাস স্পষ্ট। কাজেই স্বাধীন হওয়ার জন্য তাঁর তোড়জোড় মাঠে মারা গেছে বলে তিনি মেনে নিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আমরা ‘হ্যাঁ’ ভোট পাব বলে যে আশা করেছিলাম, তা ভেস্তে যাচ্ছে।
রায় দিল স্কটল্যান্ডের জনগণ
স্কটল্যান্ডজুড়ে ৫ হাজার ৫৭৯ কেন্দ্রে গতকাল শুক্রবার সকাল সাতটায় ভোট নেওয়া শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। ৪২ লাখ ৮৫ হাজার ৩২৩ জন ভোটার ভোট দিতে নিবন্ধন করেন, যা ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের প্রায় ৯৭ শতাংশ।