প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের কাতালোনিয়ায় আগামী সেপ্টেম্বরে স্বাধীনতার প্রশ্নকে কেন্দ্র করে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। গত বুধবার সম্পদশালী অঞ্চলটির প্রেসিডেন্ট আর্তুর মাস বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ওই নির্বাচন হবে। তার কয়েক মাস পরই স্পেনের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রেসিডেন্ট বলেন, এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, স্বাধীনতার পথে এগোনোর ব্যাপারে সমাজে যথেষ্ট সমর্থন আছে কি না। মাত্র দুই মাস আগেই কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে এক বিতর্কিত প্রতীকী গণভোট হয়। এ নিয়ে স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে।
এএফপি