স্বীকৃতি দেবে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স বলেছে, তারা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দেবে। বিদেশি কূটনীতিকদের এক বার্ষিক সমাবেশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস শুক্রবার এ কথা জানিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা ২০১৪ সালের এপ্রিলে থমকে যায়। তারপর থেকে আর দুই পক্ষে নতুন করে আলোচনা হয়নি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, সমঝোতা বৈঠক যত বিলম্বিত হবে, দুই পক্ষের মধ্যকার সমস্যা সমাধানের সম্ভাবনা ততই কমে যাবে। এতে আইএসের তৎপরতা বাড়বে। লরা ফাবিয়াস বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে আমরা এ সংকট নিরসনের উদ্যোগ ভেস্তে যেতে দিতে পারি না। এই সংকট নিরসন আমাদের দায়িত্ব।’
রয়টার্স