স্বেচ্ছামৃত্যুর পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর ধরে কোমায় (গভীর অচেতন অবস্থা) থাকা এক ব্যক্তির স্বেচ্ছামৃত্যুর অধিকারের পক্ষে রায় দিয়েছেন মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালত। ফ্রান্সের উচ্চ আদালত কৃত্রিম উপায়ে তাঁকে বাঁচিয়ে রাখা বন্ধের পক্ষে রায় দিয়েছিলেন। গতকাল শুক্রবার তা বহাল রেখেছেন ইউরোপীয় মানবাধিকার আদালত। ভিনসেন্ট ল্যাম্বার্ট (৩৯) নামের ওই ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে কোমায় রয়েছেন। অবস্থার উন্নতি হওয়ার কোনো আশা নেই বলে যন্ত্রণাহীন মৃত্যুর সুযোগ দিতে লাইফ সাপোর্ট খুলে ফেলার পক্ষে তাঁর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু অন্য কয়েকজন এর বিপক্ষে।
বিবিসি