স্যামন্ডের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডকে বাড়তি ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে ‘বিলম্ব ও বিভ্রান্তি’ তৈরি করা হতে পারে বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড। গত মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ সতর্কতা উচ্চারণ করেন তিনি। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটের পর এই প্রথম সেখানকার পার্লামেন্টে বক্তব্য দিলেন স্যামন্ড। তিনি এ সময় বলেন, গণভোটের শেষ পর্যায়ের প্রচারণায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইংল্যান্ডকেও বাড়তি ক্ষমতা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা স্কটল্যান্ডে অধিকতর স্বায়ত্তশাসন বাস্তবায়নকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এএফপি