হতাশাজনক অভ্যর্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়াতে হতাশাজনক অভ্যর্থনা পেয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রাজধানী তিবলিসে বেশ কয়েক হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে তাঁকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হলেও, তার অর্ধেকই ছিল খালি। জর্জিয়ার বেশিরভাগ অর্থোডক্স খ্রিষ্টান গির্জার অনুসারীদের পোপের অভ্যর্থনায় যেতে নিষেধ করেছিল। জর্জিয়ার ক্যাথলিক যাজক ও নানদের সঙ্গে বৈঠকের সময় পোপ বলেছেন, তাদের উচিত হবে না অর্থোডক্স খ্রিষ্টান বিশ্বাস গ্রহণ করা, কারণ তা হবে ‘বড় পাপের বিষয়’। তবে গির্জা কর্তৃপক্ষ বলেছে, এটা দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত।