হাঙরের সঙ্গে লড়াই করে ফিরলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার দক্ষিণে এক সার্ফার হাঙরের সঙ্গে লড়াই করে জীবিত ফিরে এসেছেন। দেশটির পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, অ্যাডিলেড থেকে ২৪৫ কিলোমিটার দূরে পোর্ট লিংকন ন্যাশনাল পার্কের ফিশারি বে-তে ওই ব্যক্তি সার্ফিং করছিলেন। এ সময় হাঙরটি তাঁকে আক্রমণ করে। 
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় পুলিশ জানায়, ‘প্রাণনাশের মতো আঘাত থাকা সত্ত্বেও ওই ব্যক্তি বেঁচে আছেন। তাঁকে পোর্ট লিংকন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সাউথ অস্ট্রেলিয়ান অ্যাবালোন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোনাস উলফোর্ড বলেন, ওই এলাকায় ইদানীং হাঙরের বিচরণ বেড়ে গেছে। হাঙরগুলো খুব আক্রমণাত্মক।