প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির জীববিজ্ঞানী স্টিফেন লাংকা দাবি করেছিলেন, ভাইরাস নয়, মানসিক চাপই হাম রোগের মূল কারণ। বছর চারেক আগে ঘোষণাও দেন, কেউ তাঁর দাবিকে ভুল প্রমাণিত করতে পারলে তাঁকে এক লাখ ইউরো দেবেন। এরপর জার্মান চিকিৎসক ডেভিড বারডেন বিভিন্ন গবেষণার তথ্য দিয়ে প্রমাণ করেন, হাম ভাইরাসজনিত রোগ। কিন্তু লাংকা ওই প্রমাণ প্রত্যাখ্যান করেন। পরে বারডেন আদালতে যান। আদালত বারডেনের দেওয়া প্রমাণকে যথেষ্ট আখ্যা দিয়ে লাংকাকে তাঁর প্রতিশ্রুত অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবিসি