হামবুর্গে ছুরি হামলার দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে দুই সপ্তাহ আগে দুই তরুণকে ছুরি মেরে আহত করার জন্য ইসলামিক স্টেটের (আইএস) এক অনুসারীই দায়ী। গত রোববার জঙ্গিগোষ্ঠীটির বার্তা সংস্থা আমাক এ খবর দিয়েছে।
একজন হামলাকারী হামবুর্গের উপকণ্ঠে এক তরুণ জুটিকে হামলা করে। হামলাকারী ওই জুটির মধ্যে ১৬ বছর বয়সী ছেলেটির পিঠে ছুরিকাঘাত করে এবং ১৫ বছর বয়সী মেয়েটিকে লাথি মেরে পাশের নদীতে ফেলে দেয়। ছুরিকাহত তরুণটিকে হাসপাতালে নেওয়া হলে পরে সে মারা যায়। মেয়েটি কোনো রকমে বেঁচে যায়।
আইএসের এ দাবির বিষয়ে হামবুর্গ পুলিশের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।