প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত দুজন আত্মঘাতী হামলাকারীর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে দেশটির সরকার। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু গতকাল সোমবার এ কথা জানান। প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু গতকাল তুর্কি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আত্মঘাতী দুই হামলাকারীর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্বিতীয় হামলাকারীর বিষয়ে অনুসন্ধান চলছে। ১০ অক্টোবর আঙ্কারায় শান্তি সমাবেশে ভয়াবহ ওই বোমা হামলায় অন্তত ১০২ জনের প্রাণহানি ঘটে।
রয়টার্স