প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ইস্তাম্বুল নগরের নাইট ক্লাবের হামলা চালানো ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি উজবেকিস্তানের একজন জিহাদি। তুর্কি সংবাদমাধ্যম বলছে, ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি। ইস্তাম্বুলে নববর্ষের আয়োজনে ওই হামলায় ৩৯ জন নিহত হয়েছিল। পলাতক হামলাকারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি কম হয়নি। প্রথমে তাঁকে কিরগিজ এবং পরে চীনের উইঘুর সম্প্রদায়ের লোক বলে খবর বেরিয়েছিল। তবে এখন তুর্কি সংবাদমাধ্যম বলছে, ওই হামলাকারীর সাংকেতিক নাম এবু মোহাম্মদ হোরাসানি। অবশ্য সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।