হামলাকারীর প্রতিবেশীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলাকারীরা ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। ওপর তলার একজন বাসিন্দা বলেন, ফ্ল্যাটটির জানালায় সব সময় পর্দা টানা থাকত। তিনি এর বাসিন্দা তথা ওই হামলাকারীদের কখনো দেখেননি। তবে তাঁদের উপস্থিতি ও কথাবার্তা টের পেতেন। ওই ব্যক্তি আরও বলেন, ফ্ল্যাটটি থেকে এক অদ্ভুত গন্ধ আসার ব্যাপারে তিনি স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছিলেন।
ওই প্রতিবেশীর উদ্ধৃতি দিয়ে হুরিয়াত পত্রিকা লিখেছে, ‘সেটা ছিল অন্য ধরনের এক রাসায়নিকের গন্ধ। পুলিশ সেখানে এসেছিল বোমা হামলার পর। আর আমি এই বোমার ওপরই বাস করতাম।’
পত্রিকাটির খবরে বলা হয়, স্থানীয় একজন পাইপ মেরামতকারী বলেন, তিনি ওই ফ্ল্যাটের ট্যাপ লাগাতে পারবেন কি না, জানতে এক ব্যক্তি তাঁর কাছে এসেছিলেন। তিনি ভাঙা ভাঙা তুর্কিতে কথা বলছিলেন। পরে তাঁকে ফ্ল্যাটটিতে নিয়ে যান।
পাইপ মিস্ত্রি বলেন, ‘আমি ট্যাপ বদল করে দিই। ওই বাসায় তিনজনকে দেখেছি। তাঁদের দেখতে ডাকাতের মতো মনে হচ্ছিল। একজন সর্বক্ষণ আমার পাশে দাঁড়িয়ে ছিল। ট্যাপ পাল্টে আমি চলে আসি। তাঁরা আমাকে ২০ লিরা দেন।’