প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের ল্যুভ জাদুঘরে ছুরি নিয়ে হামলা চালিয়ে সেনার গুলিতে আহত মিসরীয় যুবক আবদুল্লাহর বাবা রেদা আল-হামামি বলেছেন, তাঁর ছেলে সন্ত্রাসী নন। তিনি মিসরীয় পুলিশের একজন সাবেক জেনারেল। হামামি অভিযোগ করে বলেন, ‘ফ্রান্সের ওই সেনা এক বেচারা তরুণের ওপর নির্মম শক্তি প্রয়োগ করেছে।’ ফরাসি কর্তৃপক্ষ বলেছে, আবদুল্লাহ ছুরি নিয়ে ‘আল্লাহু আকবার’ বলে এক সেনার ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে আহত করেন। তখন তাঁকেও গুলি করে গুরুতর আহত করা হয়। ফরাসি কর্তৃপক্ষ হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ না করলেও মিসরীয় নিরাপত্তা সূত্র তাঁর নাম উল্লেখ করেছে। আবদুল্লাহ দুবাই থেকে পর্যটকের ভিসা নিয়ে ফ্রান্স গিয়েছিলেন।