হামলার আশঙ্কা ফ্রান্সের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দিকে ইঙ্গিত করে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জয় ইভ লদ্রিয়াব বলেছেন, যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের নির্বাচনে যে রকম সাইবার হামলার ঘটনা ঘটেছে, আগামী এপ্রিল ও মে মাসে ফ্রান্সের নির্বাচনেও সে রকম হামলা হতে পারে।
মন্ত্রীর মতে, ফ্রান্সের বিরোধী কনজারভেটিভ পার্টির ফ্রাসেয়া ফিলো বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। রুশ প্রেসিডেন্টও তাঁর প্রশংসা করেছেন।
এই পরিস্থিতিতে ফ্রান্সকে আর নিশ্চুপ হয়ে বসে থাকলে চলবে না মন্তব্য করে ইভ লদ্রিয়াব বলেন, গত তিন বছরে ফ্রান্সে সাইবার আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন এই আক্রমণ হতে পারে অবকাঠামো এবং আসন্ন ফরাসি নির্বাচনের ওপরও।