হিটলারের ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির পুলিশ এডলফ হিটলারের বাসভবনের সামনে থাকা ব্রোঞ্জনির্মিত এক জোড়া ঘোড়া খুঁজে পেয়েছে। নিন্দিত নাৎসি আমলের টিকে থাকা নিদর্শনের অন্যতম এ ঘোড়া। পুলিশ বলছে, প্রত্নবস্তুর কালোবাজারে অনুসন্ধান চালাতে গিয়ে তারা ঘোড়া দুটির সন্ধান পায়। এগুলো রাখার দায়ে আটজনের বিরুদ্ধে তদন্ত চলছে। ‘ওয়ার্কিং হর্সেস’ নামের এই নিদর্শন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি নির্মাণ করেছিলেন খ্যাতনামা অস্ট্রিয়ান-জার্মান ভাস্কর জোসেফ থোরাক।
বিবিসি