হিথরো স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে লন্ডনের হিথরো বিমানবন্দর। শুক্রবার হঠাৎ করে কম্পিউটারে সমস্যা দেখা দিলে গতকাল শনিবার এ বিমানবন্দরের ৩৮টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর অন্যতম হিথরোর একজন মুখপাত্র গতকাল জানান, সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক। ওই মুখপাত্র বলেন, গতকাল হিথরো বিমানবন্দরে এক হাজার ৩০০ ফ্লাইট ওঠা ও নামার কথা ছিল। এএফপি