হুতু বিদ্রোহীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডার দুই হুতু বিদ্রোহীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। আফ্রিকার গণপ্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে হত্যাযজ্ঞের পরিকল্পনা করার দায়ে দীর্ঘ চার বছর বিচার চলার পর গতকাল সোমবার তাঁদের দণ্ডিত করা হয়। দণ্ডিত বিদ্রোহীরা হলেন ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডার (এফডিএলআর) প্রধান ইগনাক মুরওয়ানাশিয়াকা এবং তাঁর সহযোগী স্ট্রেটন মুসনি। বিচারক জুর্গেন হেটিচ ইগনাককে ১৩ বছর ও স্ট্রেটনকে আট বছর কারাদণ্ড দেন। তাঁরা ২০ বছর ধরে জার্মানির বাসিন্দা। ১৯৯৪ সালে রুয়ান্ডার হুতুরা এফডিএলআর গঠন করে। তাদের মধ্যে ছিল দেশটির গণহত্যায় অংশ নেওয়া হুতুরাও। পল কাগামে প্রেসিডেন্ট হওয়ার পর তারা প্রতিবেশী কঙ্গোতে পালিয়ে যায়। এএফপি