হুমকির মুখে গ্রেট ব্যারিয়ার রিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ বিপর্যয়ের মুখোমুখি| বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত অস্ট্রেলিয়ার এই বিখ্যাত প্রাকৃতিক ক্ষেত্র সম্পর্কে দেশটির সরকার গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
অস্ট্রেলীয় সরকার গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে একটি পঞ্চবার্ষিক পর্যালোচনা এবং ক্ষেত্রটি সংরক্ষণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের ব্যাপারে তথ্য প্রকাশ করেছে।
সরকারি প্রতিবেদনে বলা হয়, গ্রেট ব্যারিয়ার রিফ রক্ষা এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও স্থানটি এখন নাজুক অবস্থায় রয়েছে। ২০০৯ সাল থেকে গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় বিপর্যয় শুরু হয়েছে এবং পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
দুই হাজার ৩০০ কিলোমিটার লম্বা ওই প্রবাল প্রাচীরটি রক্ষার লক্ষ্যে পরিবেশবাদীরা জোরালো ভূমিকা নিয়েছেন।