হৃদয়-হীরার দাম ১২০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১২০ কোটি টাকায় বিক্রি হলো হৃদয় আকৃতির হীরাটি। ছবি: এএফপি
প্রায় ১২০ কোটি টাকায় বিক্রি হলো হৃদয় আকৃতির হীরাটি। ছবি: এএফপি

দেড় কোটি ডলারে বিক্রি হয়েছে হৃদয় আকৃতির এক খণ্ড হীরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা। হৃদয় আকৃতির হীরার মূল্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এটি। গতকাল বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক নিলামে ওই হীরা বিক্রি হয়। খবর এএফপির।

৯২ ক্যারেটের নিখুঁত এই হীরা একটি মুক্তার মালার মাঝখানে বসানো রয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি গণমাধ্যমকে জানায়, হৃদয় আকৃতির হীরা এর আগে এত দামে বিক্রি হয়নি। এটা রেকর্ড।

১৮ শতকের বিখ্যাত গয়নাসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরাসি রোমেয়াঁ এট ব্যাশনস হৃদয় আকৃতির ওই হীরার নকশা করেছিল। এর আগে ২০১১ সালে হৃদয় আকৃতির একটি হীরা বিক্রি হয়েছিল ১ কোটি ৯ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৮৭ কোটি ২০ লাখ টাকা। ওই হীরা ৫৬ দশমিক ১৫ ক্যারেটের ছিল। ওই রেকর্ডকে ছাড়িয়ে গেল এবারের হীরাটি।