হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানি আচার বহনকারী এক ট্রাক থেকে ৩৩০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে জার্মানির পুলিশ। বার্লিনে গত কয়েক দশকের মধ্যে হেরোইনের এটাই সবচেয়ে বড় চালান আটকের ঘটনা। পুলিশ জানায়, সর্বোচ্চ মাত্রায় পরিশুদ্ধ এই মাদকের আনুমানিক বাজারমূল্য সাড়ে ছয় কোটি ডলারের বেশি। এ ঘটনায় পুলিশ ওই হেরোইনের সন্দেহভাজন গ্রহীতা দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এর আগে গত বছর দেশটির এসেন প্রদেশ থেকে প্রায় ২৭০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এএফপি