প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক তেভেসাংক মঁদ (TV5 Monde) বলেছে, জঙ্গি সংগঠন আইএসের সদস্য দাবি করা কয়েক ব্যক্তি চ্যানেলটিকে হ্যাক করেছে। এতে চ্যানেলটির অনুষ্ঠান সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হ্যাক করে এর ওয়েবসাইট ও ফেসবুক পাতাও নিয়ন্ত্রণে নেয় ওই ব্যক্তিরা। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠানটি বুধবার দিবাগত রাত একটা নাগাদ অনুষ্ঠান সম্প্রচার আবার আংশিকভাবে চালু করতে সক্ষম হয়। এর আগে তিন ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার পুরোপুরি বন্ধ থাকে। তেভেসাংক মঁদের মহাপরিচালক ইভ বিগট বলেন, নজিরবিহীন এ হামলায় সম্প্রচারব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য গার্ডিয়ান