প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদো তাদের কার্যালয়ে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি ১০ লাখ কপির বিশেষ এক সংখ্যা প্রকাশ করছে। গত বুধবার এ কথা জানিয়েছে পত্রিকাটি। তারা বলছে, বিশেষ এই সংখ্যাটির জন্য জার্মানি থেকে ৫০ হাজার কপিসহ অন্যান্য দেশ থেকেও ফরমাশ এসেছে। ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে সমালোচিত হওয়া শার্লি এবদোর কার্যালয়ে ২০১৫ সালের ৭ জানুয়ারি জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ ১২ জন সাংবাদিক ও শিল্পী।
এএফপি