১২ বছর বয়সে মা, ১৩ বছরে বাবা!
ইতালিতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থী ছেলেসন্তানের জন্ম দিয়েছে। ওই সন্তানের বাবার বয়স ১৩ বছর। এরা দুজন সহপাঠী। গত সপ্তাহে ইতালির দক্ষিণাঞ্চলের একটি শহরের ক্লিনিকে জন্ম নেওয়ার সময় ওই শিশুসন্তানের ওজন ছিল তিন কেজি।
দেশটির কোয়েটিডিয়ানো অনলাইন পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণাঞ্চলের বারি শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কেজি ওজনের একটি ছেলেসন্তানের জন্ম হয়। ওই ছেলের মায়ের বয়স ১২ বছর। শিশুটির পরিবার মধ্যবিত্ত এবং শিশুটিকে তারা রেখে লালনপালন করতে চায়।
ইতালিতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন সম্পর্ক গড়ে ওঠে অবাধে। এ কারণেই এমন ঘটনা ঘটছে। দেশটির পাগলিয়া অঞ্চলের নাবালক বা অপ্রাপ্তবয়স্কদের জামিনদার রোজি পাপারেল্লা এ ঘটনাকে ‘বিপজ্জনক ঘণ্টা’ বেজে গেছে বলে মন্তব্য করেছেন। স্কুলে এবং বাসাবাড়িতে শিশুদের জন্য পর্যাপ্ত যৌন সম্পর্ক, পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং পিতামাতার তত্ত্বাবধানে অভাবের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন পাপারেল্লা। তিনি বলেন, ‘এ সমস্যার প্রতিকারের জন্য জরুরিভাবে জাতীয় পর্যায়ে একটি নতুন কোর্স চালু করা দরকার বলে আমি বিশ্বাস করি।’