১৩০০ কোটি ইউরো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ডের উচিত টেক জায়ান্ট অ্যাপলের কাছ থেকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর আদায় করা। ইউরোপীয় কমিশন তিন বছর ধরে তদন্ত করার পর এ রায় দিয়েছে। কমিশন বলেছে, আয়ারল্যান্ডের সরকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ে মার্কিন এই কোম্পানিকে করের ক্ষেত্রে বেশি ছাড় দিয়েছে। কোনোমতেই ১ শতাংশের বেশি নয়, এমন হারের করপোরেট ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করেছে অ্যাপল। সাধারণত আয়ারল্যান্ডে করপোরেট ট্যাক্সের হার সাড়ে ১২ শতাংশ। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের কমিশনার মারগ্রেথে ভেস্তাজের বলেছেন, ‘কোনো সদস্যরাষ্ট্রই বিশেষ কোনো কোম্পানিকে অনৈতিকভাবে কর ছাড়ের সুবিধা দিতে পারে না।’
বিবিসি