১৮ কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের এক সংবাদমাধ্যমের ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে। প্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সেবা এবং রাশিয়া ফেডারেশনের তদন্ত কমিটির প্রধানকে বরখাস্ত করা হয়। এই ১৮ জনের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন। প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুটি পৃথক অধ্যাদেশ জারির মাধ্যমে এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।
দি ইনডিপেন্ডেন্ট