২০ বছর পর পেলেন হারিয়ে যাওয়া গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী।
ছবিটি প্রতীকী।

প্রায় ২০ বছর আগে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের পুলিশের কাছে গাড়ি চুরি যাওয়ার একটি অভিযোগ আসে। ওই সময় পাওয়া না গেলেও সম্প্রতি গাড়িটির খোঁজ মিলেছে। কারণ, এত দিনে জানা গেছে, আদতে গাড়িটি চুরিই হয়নি। গাড়িটি কোথায় রেখেছিলেন, সেটিই ভুলে গিয়েছিলেন মালিক!

গাড়ি হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। এ বছর পরিত্যক্ত অবস্থায় এক গ্যারেজে গাড়িটি পাওয়া গেছে। পুরোনো এক শিল্প এলাকায় গাড়িটি ছিল। কিছুদিনের মধ্যেই ওই এলাকা উচ্ছেদ করার কথা।

দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ওই গাড়িটিও ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু এর মালিক খুঁজে না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। আর তাতেই ২০ বছর আগে হারিয়ে যাওয়া গাড়ির হদিস মেলে।

অবশ্য এখন আর ওই গাড়ি চালানোর অবস্থায় নেই। ফ্রাঙ্কফুর্ট কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি একেবারেই অচল হয়ে পড়েছে। এটিকে ভেঙে ফেলা হবে।

এর আগে মিউনিখে এমনই একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি গাড়ি পার্ক করে রেখে বেমালুম ভুলে গিয়েছিলেন। পরে তিনি পুলিশে খবর দেন। এর দুই বছর পর গাড়িটি খুঁজে পাওয়া গিয়েছিল।