২৫ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব লন্ডনের বিলিংসগেট ফিশ মার্কেটের পেছনেই অবস্থিত এইচএসবিসির প্রধান কার্যালয়। ব্যাংকটি বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সেই সঙ্গে পরিকল্পনা করছে প্রধান কার্যালয়টি ইংল্যান্ড থেকে সরিয়ে নেওয়ার। তবে সেটি কোথায় নেওয়া হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ছবি: এএফপি

ইউরোপের সর্ববৃহৎ ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বিশ্বব্যাপী প্রায় ২৫ হাজার কর্মী ছাঁটাই করবে। এটি ব্যাংকটির মোট কর্মীর ১০ শতাংশ। এর মধ্যে যুক্তরাজ্য থেকেই প্রায় আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ব্যাংকটি। বিবিসি অনলাইনের এক খবরে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
খরচ কমানোর জন্যই এমনটি করা হবে জানিয়ে ব্যাংকটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গ্যালিভার বলেন, কর্মীদের ‘স্বাভাবিক নিয়মেই’ ছাঁটাই করা হবে।
বিবিসির খবরটিতে জানানো হয়, বিনিয়োগ ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিং—এই দুই বিভাগে শুধু যুক্তরাজ্যেই ব্যাংকটির প্রায় ৪৮ হাজার কর্মী আছে। এ ছাড়া বিশ্বব্যাপী আছে প্রায় দুই লাখ ৬৬ হাজার কর্মী।
গ্যালিভার বলেন, পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। এই বদলের সঙ্গে তাল মেলানোর জন্য কর্মী ছাঁটাইয়ের কাজটি করা হচ্ছে। এটি প্রতিষ্ঠানের জন্য সুফলই বয়ে আনবে বলে আশা করা যায়।
মিযহো সিকিউরিটিস এশিয়ার একজন বিশ্লেষক জেমস এন্থোস বলেন, কর্মী ছাঁটাই করে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ব্যাংক পরিচালনা সহজ করার ব্যাপারে চিন্তা করে ব্যাংকটির পরিচালকেরা।