প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি কবি জ্যঁ আর্তুর র্যাঁবো যে আগ্নেয়াস্ত্রে আহত হয়েছিলেন, সেটি প্যারিসে নিলামে ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। র্যাঁবোর প্রিয় সঙ্গী আরেক কবি পল ভেরলেন এটি ব্যবহার করতেন। ব্রাসেলসে ১৮৭৩ সালের ১০ জুলাই তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ভেরলেন গুলি চালিয়ে দেন। একটি গুলি র্যাঁবোর কবজিতে, আরেকটি দেয়াল ফুঁড়ে চিমনিতে গিয়ে লেগেছিল। এ ঘটনায় ভেরলেনের দুই বছরের সাজা হয়েছিল। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের হিসাব অনুযায়ী এ পর্যন্ত রিভলবারটি অন্তত সাতবার বিক্রি হয়েছে। এটি ফরাসি ইতিহাসে সবচেয়ে বিখ্যাত আগ্নেয়াস্ত্রগুলোর একটি।