প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরিটা করেছিলেন ৫০ বছর আগে। তবে বিবেকের তাড়নায় এত বছর পর হলেও তা ফেরত দিলেন। তাও যেখান থেকে নিয়ে এসেছিলেন, সেখানে গিয়েই। কানাডার এক নারী ঘটিয়েছেন এই কাণ্ড। বর্তমানে ৭০ বছর বয়সী ওই নারীর বয়স তখন ছিল ২০। ইতালিতে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। প্রাচীন পম্পেই নগরে বেড়াতে গিয়ে সবার অগোচরে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলেন সেখানকার থিয়েটারের প্রবেশপথের সাজসজ্জার একটি টুকরা। তবে চলতি মাসে তিনি ইতালিতে গিয়ে টুকরাটি কর্তৃপক্ষের হাতে ফেরত দিয়ে আসেন। এ জন্য অবশ্য পুলিশের ধন্যবাদ পেয়েছেন তিনি। বিবিসি