প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী এলাকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয় শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় আরও তিনজন শিশু সামান্য আহত হয়। দুর্ঘটনার সময় স্কুলবাসে ১৭টি শিশু ছিল। স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় বাসটি ইট ও পাথরের টুকরো বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এর আগে গত বুধবার দেশটির পূর্বাঞ্চলে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় একটি দুর্ঘটনায় দুই কিশোর মারা গিয়েছিল। ওই বাসে ৩২ জন শিক্ষার্থী ছিল।
দ্য গার্ডিয়ান