প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের উত্তরাঞ্চলীয় শহর বারগোসে ৬৪ বছর বয়সী এক নারী দুটি যমজ শিশুর জন্ম দিয়েছেন। এদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। গতকাল বৃহস্পতিবার স্পেনের স্থানীয় একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী শিশু দুটির জন্ম দেন। স্পেনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় ওই নারী যুক্তরাষ্ট্রে বন্ধ্যাত্বের চিকিৎসা করিয়েছিলেন। হাসপাতালে শিশু দুটি ও মা সুস্থ আছেন। এর আগে ২০১২ সালে এই নারী একটি মেয়েশিশুর জন্ম দিয়েছিলেন। পরে স্বাস্থ্যগত সমস্যার কারণে শিশুটিকে পরিচর্যার জন্য একটি দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয়েছিল। স্পেনের এল-পেইস পত্রিকা জানিয়েছে, সম্প্রতি স্পেনে আরও দুজন নারী ৬০ বছর বয়সে স্বাস্থ্যবান শিশুর জন্ম দিয়েছেন।