৬৫ বছর বয়সে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জার্মানির ৬৫ বছর বয়সী এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর এ গর্ভধারণ হয়েছিল কৃত্রিম উপায়ে। ওই নারীর ইতিমধ্যে ১৩টি সন্তান ও সাতটি নাতি-নাতনি রয়েছে। গতকাল শনিবার আরটিএল টেলিভিশন এ কথা জানায়। বিস্ময়কর ঘটনার জন্ম দেওয়া ওই নারীর নাম অ্যানগ্রেট রাউনিগ। তিনি বার্লিনের বাসিন্দা। পেশায় ইংরেজি ও রুশ ভাষার শিক্ষক। শিগগির চাকরিজীবন থেকে অবসরে যাওয়ার কথা তাঁর। ইউক্রেনে গিয়ে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করেন রাউনিগ। ভূমিষ্ঠ হওয়া চার সন্তানের মধ্যে রয়েছে তিনটি ছেলে ও একটি মেয়েশিশু। বার্লিনের একটি হাসপাতালে ২৬ সপ্তাহের ওই শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে জন্ম নিলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এএফপি