৭ রুশ জেনারেল নিহত, বরখাস্ত ১: পশ্চিমা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী
ফাইল ছবি: এএফপি

ইউক্রেনে হামলা চলাকালে প্রাণ হারিয়েছেন—এমন সাত রুশ জেনারেলের বিষয়ে কথা বলেছেন পশ্চিমা কর্মকর্তা। এক জেনারেল বরখাস্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপির।

পশ্চিমা এক কর্মকর্তা (এএফপি নাম প্রকাশ করেনি) বলছেন, সম্প্রতি রাশিয়ার ৪৯ কমবাইন্ড আর্মস আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানসতেভ নিহত হয়েছেন।

আরও পড়ুন

পশ্চিমা ওই কর্মকর্তা আরও বলেন, এক সপ্তাহ আগে রাশিয়ার ষষ্ঠ কমবাইন্ড আর্মস আর্মির কমান্ডার জেনারেল ভ্লাইসলেভ ইয়েরশভকে বরখাস্ত করেছে ক্রেমলিন। প্রতিবেশী দেশ ইউক্রেনে এক মাসব্যাপী অভিযানে বেশি ক্ষয়ক্ষতি ও নীতিগত ব্যর্থতার কারণে ওই জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

অন্য যেসব জেনারেল নিহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন চেচেন বিশেষ বাহিনীর জেনারেল মেগোমড তুশায়েভ। তাঁকে পুতিন ইউক্রেন যুদ্ধে নিয়োগ করেছিলেন।

ক্রেমলিন গতকাল শুক্রবার দাবি করে, ইউক্রেন যুদ্ধে ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি।পশ্চিমা ওই কর্মকর্তা আরও বলেন, এক মাসের অভিযানের পর ছয় ভাগের এক ভাগ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর অভিযান সফল হচ্ছে না। তিনি আরও দাবি করেন, রাশিয়ার ৩৭ মোটররাইফেল বিগ্রেডের কমান্ডার তাঁর সেনাদের হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, রুশ বাহিনী নৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাশিয়ার সেনাবাহিনী খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে তিনি দাবি করেন।